Requirements not met
Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.
Browser unsupported
Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:
Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.
Your browser either has JavaScript turned off or does not support JavaScript.
If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.
Language / ভাষা:
আন্তর্জাতিক
গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি আহ্বান জাতিসংঘের
- Details
ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস) : জাতিসংঘ সোমবার গাজায় ‘গণহত্যা’ প্রতিরোধে ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে ‘জাতিগত নির্মূলের’ ইঙ্গিত মেলায় এর নিন্দা জানিয়েছে।
জেনেভা থেকে এএফপি জানায়, নতুন এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’, যা বহু ক্ষেত্রে ‘যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস অপরাধের’ শামিল।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক প্রতিবেদনে ইসরাইলকে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনা মেনে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ইসরাইলকে নিশ্চিত করতে হবে যে ‘তাৎক্ষণিকভাবে তাদের সামরিক বাহিনী যেন গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত না হয় এবং গণহত্যায় উসকানি প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়।’
প্রতিবেদনটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়কাল নিয়ে তৈরি করা হয়েছে। ওই দিন হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরু হয়। প্রতিবেদনে প্রাথমিক হামলা ও পরবর্তী সময়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘গুরুতর লঙ্ঘন’, যার কিছু যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে, তারও নিন্দা জানানো হয়েছে।
হামাসের হামলায় ইসরাইলি অংশে ১ হাজার ২২১ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব বলছে।
সোমবারের প্রতিবেদনে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মিদের ওপর চালানো নির্যাতনের কথাও তুলে ধরা হয়েছে। বহু জিম্মি জানিয়েছেন, তারা মাসের পর মাস ‘অমানবিক পরিস্থিতিতে’ আটক ছিলেন এবং নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ‘গাজায় নিহত অধিকাংশ জিম্মি গোপন আটক কেন্দ্রে থাকা অবস্থায় মারা গেছেন—হয় অপহরণকারীদের হাতে, নয়তো আশপাশের সংঘাতের প্রভাবে।’
তবে প্রতিবেদনের বেশিরভাগ অংশই গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে, যেখানে ইসরাইলের পাল্টা সামরিক অভিযানে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, যাকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।
প্রতিবেদন অনুযায়ী, এসব হত্যাকাণ্ডের বড় একটি অংশ ‘অবৈধ বলে প্রতীয়মান হয়’।
এতে আরও বলা হয়, ইসরাইল ‘বেসামরিক বা সুরক্ষিত স্থাপনা—যেমন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রতিষ্ঠান—এবং সাংবাদিক, সিভিল ডিফেন্ডার, স্বাস্থ্যকর্মী, মানবিক সহায়তাকর্মী ও পুলিশসহ বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক ও নিয়মিতভাবে হামলা চালিয়েছে।’
গাজায় ইসরাইলের কর্মকাণ্ড ওই ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকার জীবনযাত্রাকে ‘ফিলিস্তিনিদের একটি জনগোষ্ঠী হিসেবে টিকে থাকার অনুপযোগী’ করে তুলেছে বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
এতে আরও বলা হয়, ‘পশ্চিম তীরে অপ্রয়োজনীয় ও অসম শক্তি প্রয়োগের ফলে শত শত অবৈধ হত্যাকাণ্ড ঘটেছে।’
‘গাজা ও পশ্চিম তীর উভয় স্থানেই ইসরাইলি সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ব্যাপক পরিসরে জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটিয়েছে।’
প্রতিবেদনে অভিযোগ করা হয়, ‘গাজার বিস্তীর্ণ এলাকা ইচ্ছাকৃত ও অবৈধভাবে ধ্বংস’ এবং ‘পশ্চিম তীরের উত্তরের শরণার্থী শিবিরগুলোর বড় অংশ খালি ও ধ্বংস’ করার ফলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। এতে ‘জোরালো ইঙ্গিত পাওয়া যায় যে ইসরাইল এই বাস্তুচ্যুতিকে স্থায়ী করতে চায়।’
প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘনসমূহ সম্মিলিতভাবে ‘ফিলিস্তিনিদের সমষ্টিগত শাস্তি প্রদান’, ‘জোরপূর্বক বাস্তুচ্যুতি’, ‘খালি করে দেওয়া’ এবং ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বড় অংশে জাতিগত নির্মূলের’ একটি ধারা নির্দেশ করে।
এতে আরও সতর্ক করা হয়, ‘ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক, অবমাননাকর ও অমানবিক ভাষা ব্যবহারও দেখা গেছে, যার কোনো জবাবদিহি হয়নি।’
মানবাধিকার দপ্তর জোর দিয়ে বলেছে, প্রতিবেদনে উল্লিখিত সব লঙ্ঘনের জন্য ‘বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ বিচারিক সংস্থার মাধ্যমে’ যথাযথ জবাবদিহি নিশ্চিত করা অত্যাবশ্যক।
এতে বলা হয়, ‘এদিকে সব প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও তদন্ত করতে হবে।’
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
- Details
ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদি হাসপাতালে চিকিৎসা শেষে তার সমর্থকদের মতে তেহরানের নিজ বাসায় ফিরে গেছেন।
তেহরান থেকে এএফপি সোমবার তার পরিবার ও সমর্থকরদের বরাতে জানায়, জামিন পাওয়ার পর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
তারা সতর্ক করে বলেছেন, যেকোনো সময় তাকে আবার কারাগারে ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে। ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদি হৃদরোগে ভুগছেন এবং গত ডিসেম্বরের সর্বশেষ গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থা গুরুতরভাবে অবনতি ঘটে।
তার ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, তিনি রোববার জাঞ্জানে ১৮ দিনের চিকিৎসার পর হাসপাতাল থেকে বের হন এবং পরে তেহরানে স্থানান্তরিত হন।
হাসপাতালে করা পরীক্ষায় দেখা গেছে, তার হৃদযন্ত্র ও রক্তচাপজনিত সমস্যা দীর্ঘমেয়াদি ও তীব্র মানসিক চাপ, ক্রমাগত উদ্বেগ এবং কঠিন পরিবেশগত চাপের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো পরিস্থিতিতেই তাকে কারাগারে ফেরত পাঠানো উচিত নয় এবং তার চিকিৎসা কঠোরভাবে হাসপাতাল বা কারাগারের বাইরে অব্যাহত রাখতে হবে।
তার মেয়ে কিয়ানা রহমানি বলেন, ‘তার সুস্থতার জন্য কারাগারের বাইরে কঠোর চিকিৎসা পর্যবেক্ষণ প্রয়োজন। তাকে আবার আটক করা মানে মৃত্যুদণ্ডের সমান।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে তিনি মুক্ত থাকবেন, তার বিরুদ্ধে আনা সব ভিত্তিহীন অভিযোগ স্থায়ীভাবে বাতিল করা হবে এবং নির্যাতন বন্ধ হবে।’
কিয়ানা ও তার যমজ ভাই আলি বর্তমানে প্যারিসে থাকেন এবং গত এক দশকের বেশি সময় ধরে তারা তাদের মাকে দেখতে পারেননি।
মোহাম্মদিকে ১০ মে হাসপাতালে থাকা অবস্থায় জামিনে মুক্তি দেওয়া হয় এবং পরে চিকিৎসার জন্য তেহরানে স্থানান্তর করা হয়।
তার সমর্থকদের দাবি, কারাগারে থাকাকালে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেছিলেন এবং মৃত্যুর ঝুঁকিতে ছিলেন।
তার আইনজীবীদের মতে, বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে এখনো প্রায় ১৮ বছরের কারাদণ্ড বাকি রয়েছে।
সমর্থকদের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ চলাকালে জাঞ্জানের কারাগারের কাছে অন্তত তিনবার বিমান হামলা হয়, যা তার শারীরিক ও মানসিক অবস্থাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে।
৫৪ বছর বয়সী মোহাম্মদি গত দুই দশকের বেশিরভাগ সময়ই মানবাধিকার আন্দোলনের কারণে কারাবন্দি অবস্থায় কাটিয়েছেন। ২০২২-২৩ সালের মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের পক্ষে তিনি জোরালো সমর্থন দেন, তবে বৃহৎ আন্দোলন শুরুর আগেই তিনি গ্রেপ্তার হন।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, জানুয়ারির বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পর ইরানে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজনৈতিক বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরও বৃদ্ধি পেয়েছে।
হরমুজ সংকটে ক্ষুধার ঝুঁকিতে কোটি কোটি মানুষ: জাতিসংঘ কর্মকর্তা
- Details
ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস): পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে সার পরিবহন বন্ধ থাকলে কোটি কোটি মানুষ ক্ষুধা ও অনাহারের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের একটি টাস্কফোর্সের প্রধান।
সম্ভাব্য মানবিক সংকট ঠেকাতে কার্যরত এই কর্মকর্তা সোমবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কয়েক মাস ধরে এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত নিয়ন্ত্রণে রেখেছে। এই পথ দিয়ে বিশ্বের এক-তৃতীয়াংশ সার পরিবাহিত হয়, যা বিশ্বজুড়ে কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের প্রকল্প পরিষেবা দপ্তরের নির্বাহী পরিচালক ও টাস্কফোর্স প্রধান জর্জ মোরেইরা দা সিলভা বলেন, ‘আমাদের সামনে কয়েক সপ্তাহ সময় আছে, না হলে একটি বিশাল মানবিক সংকট দেখা দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারি যেখানে আরও ৪৫ মিলিয়ন (৪ কোটি ৫০ লাখ) মানুষ ক্ষুধা ও অনাহারের ঝুঁকিতে পড়বে।’
জাতিসংঘ মহাসচিব মার্চ মাসে এই টাস্কফোর্স গঠন করেন, যার লক্ষ্য হরমুজ প্রণালী দিয়ে সার ও সংশ্লিষ্ট কাঁচামাল যেমন অ্যামোনিয়া, সালফার ও ইউরিয়া পরিবহনের একটি ব্যবস্থা চালু করা।
মোরেইরা দা সিলভা জানান, তিনি গত কয়েক সপ্তাহে সংঘর্ষে জড়িত পক্ষগুলোকে অন্তত কিছু জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি করানোর চেষ্টা করছেন এবং ইতোমধ্যে ১০০টিরও বেশি দেশের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি বলেন, ক্রমেই বেশি দেশ এই পরিকল্পনাকে সমর্থন জানাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র, ইরান এবং সার উৎপাদনকারী গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো এখনো পুরোপুরি এতে সম্মত হয়নি।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে লক্ষ্য হলো ‘স্থায়ী শান্তি’ চুক্তি এবং প্রণালীতে সব পণ্যের জন্য অবাধ চলাচল নিশ্চিত করা। তবে সমস্যা হলো, ‘কৃষি মৌসুম তো অপেক্ষায় থাকবে না, কিছু আফ্রিকান দেশে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মৌসুম শেষ হয়ে যাবে।’
বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রধান মনোযোগ ছিল তেল ও গ্যাস বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় অর্থনৈতিক প্রভাবের দিকে। তবে জাতিসংঘ খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাচ্ছে, কারণ আফ্রিকা ও এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
মোরেইরা দা সিলভা বলেন, জাতিসংঘ সাত দিনের মধ্যে এই ব্যবস্থা চালু করতে পারে। তবে প্রণালি এখনই খুলে গেলেও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে তিন থেকে চার মাস সময় লাগবে।
তিনি বলেন, ‘এটা শুধু সময়ের ব্যাপার। যদি আমরা সংকটের মূল কারণ দ্রুত না থামাই, তাহলে আমাদের পরিণতি মোকাবিলা করতে হবে মানবিক সহায়তার মাধ্যমে।’
তিনি আরও বলেন, এখনো খাদ্যদ্রব্যের দাম ব্যাপকভাবে না বাড়লেও সারের দাম ইতোমধ্যে ‘বিপুলভাবে বেড়েছে’, যা কৃষি উৎপাদন কমিয়ে দিতে পারে এবং খাদ্যের দাম বাড়িয়ে দিতে পারে।
তিনি জানান, প্রতিদিন গড়ে মাত্র পাঁচটি সারবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলেও সংকট ঠেকানো সম্ভব।
তার মতে, সবচেয়ে বড় অভাব হলো ‘রাজনৈতিক সদিচ্ছা’।
তিনি বলেন, আমরা দেরি করতে পারি না। এখন জরুরি হলো সার পরিবহন নিশ্চিত করা, যাতে বৈশ্বিক খাদ্য সংকটের ঝুঁকি কমানো যায়।
দুই বাংলার ইতিহাস, পশ্চিমবঙ্গের রাজনৈতিক জনতত্ত্ব ও ২০২৬-এর ভারতীয় নির্বাচন: গণতন্ত্র, পরিচয় ও পরিবর্তনের বহুমাত্রিক পাঠ
- Details
বাংলার ইতিহাস কেবল ভৌগোলিক সীমারেখার ইতিহাস নয়; এটি স্মৃতি, উদ্বাস্তুতা, ভাষা, সংস্কৃতি, সংগ্রাম ও রাজনৈতিক চেতনার এক দীর্ঘ যাত্রা। ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ সেই ইতিহাসে এক গভীর বাঁক তৈরি করেছিল, যার প্রভাব পশ্চিমবঙ্গের সমাজ, অর্থনীতি ও রাজনৈতিক জনতত্ত্বে আজও প্রবলভাবে দৃশ্যমান।
আমার নিজের জীবনও সেই ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। ছাত্রজীবনের শুরুতে পশ্চিমবঙ্গই ছিল প্রথম বিদেশের মাটি, যেখানে আমি কোনো পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে গিয়েছিলাম আশ্রয় ও মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের সন্ধানে। ঢাকা জেলায় রায়পুরার নারায়ণপুর বাজার থেকে মেঘনা নদী পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন সীমান্তের পথে পৌঁছেছিলাম “নরশিংগড়” ক্যাম্পে। সেই অভিজ্ঞতা শুধু রাজনৈতিক চেতনা নয়, মানবিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। পরবর্তীতে ১৯৮৭ সালে সাংবাদিক হিসেবে Jyoti Basu, Buddhadeb Bhattacharjee এবং Nripen Chakraborty-এর মতো নেতাদের সাথে সাক্ষাৎ আলোচনা থেকে যে রাজনৈতিক আদর্শ, সরলতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা পেয়েছি, তা আজও আমার চিন্তাজগতে গভীরভাবে প্রোথিত।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিপুল উদ্বাস্তু প্রবাহ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের জনসংখ্যা, নগরায়ন ও ভোটব্যাংকের কাঠামোকে বদলে দেয়। উদ্বাস্তু রাজনীতি, বিশেষ করে হিন্দু উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের উত্থান, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। অন্যদিকে মুসলিম জনসংখ্যার পরিবর্তন, সীমান্ত রাজনীতি এবং নাগরিকত্ব প্রশ্ন ধীরে ধীরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসে।
১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট পশ্চিমবঙ্গে শ্রেণিভিত্তিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির একটি অনন্য মডেল গড়ে তুলেছিল। ভূমি সংস্কার, কৃষক ও শ্রমিক রাজনীতি এবং ধর্মনিরপেক্ষতা ছিল সেই রাজনীতির মূল ভিত্তি। কিন্তু দীর্ঘ শাসনের ফলে প্রাতিষ্ঠানিক জড়তা তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিচয়ভিত্তিক রাজনীতি নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়।
২০১১ সালে Mamata Banerjee-এর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট, নারী ভোটার, গ্রামীণ দরিদ্র এবং বাংলা সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে শক্তিশালী জনভিত্তি গড়ে তোলে। “বাংলা নিজের মেয়েকেই চায়” ধরনের রাজনৈতিক ভাষ্য আঞ্চলিক সাংস্কৃতিক জাতীয়তাবাদকে নতুন শক্তি দেয়। একই সঙ্গে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার ও স্বাস্থ্যসাথীর মতো কল্যাণমূলক প্রকল্প নারী ও নিম্নআয়ের মানুষের মধ্যে গভীর রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে।
অন্যদিকে ২০১৪ সালের পর BJP পশ্চিমবঙ্গে দ্রুত উত্থান ঘটায়। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA), সীমান্ত নিরাপত্তা, হিন্দু উদ্বাস্তু রাজনীতি ও জাতীয়তাবাদী আবেগকে সামনে এনে তারা পশ্চিমবঙ্গে নতুন ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি করে। ফলে পশ্চিমবঙ্গের পুরোনো বাম-কংগ্রেস-তৃণমূল সমীকরণ বদলে গিয়ে “তৃণমূল বনাম বিজেপি” কেন্দ্রিক দ্বিমুখী বাস্তবতা তৈরি হয়।
২০২৬ সালের রাজ্য নির্বাচন আবারও দেখিয়েছে যে ভারতের গণতন্ত্র মূলত বহুমাত্রিক আঞ্চলিক বাস্তবতার সমষ্টি। West Bengal ও Tamil Nadu বিশেষভাবে দুটি ভিন্ন রাজনৈতিক মডেল হিসেবে সামনে এসেছে। পশ্চিমবঙ্গ দেখিয়েছে সাংস্কৃতিক পরিচয়, কল্যাণনীতি ও আবেগভিত্তিক জনমুখী রাজনীতির শক্তি; অন্যদিকে Tamil Nadu উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও প্রশাসনিক দক্ষতার উপর ভিত্তি করে “ডেভেলপমেন্টাল ফেডারেলিজম”-এর সফল উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
আজকের পশ্চিমবঙ্গ আর কেবল শ্রেণিভিত্তিক বাম রাজনীতির রাজ্য নয়; এটি এখন পরিচয়, কল্যাণনীতি, ধর্মীয় মেরুকরণ, সীমান্ত রাজনীতি, নারী ভোটব্যাংক ও ডিজিটাল রাজনৈতিক প্রচারণার জটিল সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ভূখণ্ড। তবে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এখানেই—জনগণ শেষ পর্যন্ত নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং প্রয়োজন হলে সেই সিদ্ধান্ত সংশোধনও করে। ইতিহাস সাক্ষী, কোনো রাজনৈতিক শক্তিই চিরস্থায়ী নয়; কিন্তু মানুষের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা চিরন্তন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক যাত্রা সেই চিরন্তন গণতান্ত্রিক অভিযাত্রারই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশ সহ পৃথিবীর গণতন্ত্রমনা দেশগুলো এ বহুমুখী ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা থেকে শিক্ষা নিতে পারে।
- Additional Resources:
- Additional Resources:
- Agro-Ocean
- Asian News and Views
- Bangabandhu Development and Research Institute
- Bangladesh North American Journalists Network
- Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA)
- Coastal 19
- Delwar Jahid's Biography
- Diverse Edmonton
- Dr. Anwar Zahid
- Edmonton Oaths
- Mahinur Jahid Memorial Foundation (MJMF)
- Motherlanguage Day in Canada
- Samajkantha News
- Step to Humanity Bangladesh






