Requirements not met
Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.
Browser unsupported
Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:
Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.
Your browser either has JavaScript turned off or does not support JavaScript.
If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.
Language / ভাষা:
সাহিত্য
কানাডার আলবার্টায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন
- Details
কানাডার আলবার্টায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন
আলবার্টা, কানাডা ১৬ ডিসেম্বর, ২০২৫ (বেসা ):গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এডমন্টনের রাউণ্ডল পার্কের এসিটি একুয়েটিক রিক্রিয়েশন সেন্টারে যথাযোগ্য দিবস দুটি পালিত হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক বুদ্ধিজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের রক্তিম স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দিনটিতে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করে এবং দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই দিনে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামের রাষ্ট্র যার ভিত্তি ছিলো ৪টি স্তম্ভ -গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ।
মহান মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাবাহিকতায় বায়ান্নের ভাষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা ও ৬৯ এর ১১ দফার আন্দোলন, ও ৭০ এর নির্বাচনের মাধ্যমে স্বাধিকার আন্দোলনের পুরোধা স্থপতি, প্রবাসী সরকারের নেতৃবৃন্দ ও সকল সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধা ও নির্যাতিতা মা বোনদের আত্মত্যাগের ইতিহাস বর্ণনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ কানাডার প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী ও নর্থ আমেরিকান জূর্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার জাহিদ।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার (বেসা ) সভাপতি সাইফুর হাসান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কবির হোসেন, সংবাদপত্রসেবী মো: ইসমাইল, হায়দার জান চৌধুরী, অটোমোটিভ টেকনিসিয়ান তানভীর হাসান, শাকিল আহমেদ, রায়হানা রাসমিন, নারী প্রতিনিধি সোনিয়া আক্তার, সেলিনা ইসলাম, আয়েশা পারভীন, শিউলী বেগম, রিমা বেগম, সাবিরা হাসান, ওশেনিয়া প্রমুখ।
প্রধান অতিথি জাহিদ বলেন দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের এ আত্মত্যাগ ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় হলেও একে রাজনৈতিক কারণে বিতর্কিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। নতুন প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদদের পরিবারবর্গকে হেয় প্রতিপন্ন করছে এবং এর পিছনে যাদের মদদ রয়েছে তারা এখন দেশে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে।
জাহিদ শিশু কিশোরদের পরিবার ও শিক্ষালয়ে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম তথা মুক্তিযুদ্ধের উপলব্ধি, দায়বদ্ধতা ও প্রকৃত ইতিহাসচর্চার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উদ্যোগী হওয়ার আহবান জানান ।
বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টার পক্ষ থেকে তিনি নতুন অভিবাসীদের এডমন্টনে স্বাগত জানান এবং তাদের ঐক্যবদ্ধ ও সংগঠিত হবার আহ্বান জানিয়ে মুক্ত আলোচনার সুযোগ দেন , আলোচনায় অংশ নেন শিল্পী তামিম হোসেইন, মোন্তাসির মামুন, মো: জামাল উদ্দিন, মো: রাইস উদ্দিন, সুলতান রাসেল এবং সাইফুর হাসান।
সভায় বাংলাদেশ হেরিটেজ এন্ড এথনিক সোসাইটি অব আলবার্টাকে পুনর্গঠন ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয় : সভাপতিঃ সুলতান রাসেল, সহসভাপতি : মো: জামাল উদ্দিন , সেক্রেটারি -মো রহিস উদ্দিন, কোষাধক্ষ : মুনতাসির মামুন এবং এক্স অফিসিও : এস. হাসান।
প্রধান অতিথি নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন । প্রধান অতিথি জাহিদ সভাপতি সাইফুর হাসান ও সুলতান রাসেলকে নিয়ে শিশু কিশোরদের মাঝে বিজয়দিবসের গিফট বিতরণ করেন।
বাংলাদেশী খাবার পরিবেশন উপস্থিত সকলকে মুগ্ধ করে.
ছবিতে : আলোচনা ও গল্পের আড্ডা
২. শিশুদের মাঝে গিফট বিতরণ করেছেন প্রধান অতিথি দেলোয়ার জাহিদ
৩.প্রধান অতিথি দেলোয়ার জাহিদ নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় পর্বে বক্তব্য রাখছেন
বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫৪তম মহান বিজয় দিবস পালিত
- Details
বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস, বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৪তম আন্তর্জাতিক লেখক দিবস উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা আয়োজন করে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আন্তর্জাতিক অনলাইন অনুষ্ঠান। ‘সৃজনের আলোয় বিজয়গাঁথা’ শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জুম প্ল্যাটফর্মে। বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫৪ জন বরেণ্য ও নবীন লেখকের অংশগ্রহণ ছিল এই আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ।
টরন্টো সময় সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এই আয়োজনে বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং আফ্রিকার লেসোথোসহ বিভিন্ন দেশের লেখক, সাহিত্যিক ও অতিথিরা যুক্ত হন। ফলে অনুষ্ঠানটি পায় এক আন্তর্জাতিক ও বিশ্বজনীন রূপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। কি-নোট স্পিকার হিসেবে থাইল্যান্ড থেকে যুক্ত হন ভয়েস অব আমেরিকার সাবেক স্বনামধন্য সম্প্রচারক রোকেয়া হায়দার। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কবি ইউসুফ রেজা, ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ড. শিহাব শাহরিয়ার, রবিশঙ্কর মৈত্রী, শাহজাহান চঞ্চল, আনিস আহমেদ, ড. ডিসি সাহা, সম্পাদক ইব্রাহীম চৌধুরী, নাট্যব্যক্তিত্ব আফরোজা বানু এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, গান, নৃত্য ও শ্রুতিনাটক পরিবেশিত হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক পুথিপাঠ ও শ্রুতিনাটক দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে। শিশু-কিশোর পর্বে প্রবাসী নতুন প্রজন্মের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও আশাব্যঞ্জক করে তোলে।
অনুষ্ঠানের সূচনা হয় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক মানসী সাহা আয়োজনের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কবি মৌ মধুবন্তী তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং অনলাইনভিত্তিক বই প্রদর্শনীর আয়োজনের কথা জানান। আয়োজকদের মতে, বাংলাদেশ রাইটার্স ক্লাব কানাডা অনলাইনে বই প্রদর্শনীর মাধ্যমে এক অনন্য মাইলফলক স্থাপন করেছে।
ছয়টি পর্বে বিভক্ত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋতুশ্রী ঘোষ, মোয়াজ্জেম খান মনসুর, সার্বভৌম রায় মজুমদার, মম কাজী, জান্নাতুল নাইম ও তাসরীনা শিখা। অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী ৫৪ জন কবি ও সাহিত্যিককে ডিজিটাল অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করে সম্মাননা জানানো হয়।
দেশপ্রেম, সাহিত্য ও সংস্কৃতির সম্মিলনে আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠান প্রবাসে বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পুঁথি পাঠ, লালন সঙ্গীত, নৃত্য ও ঢাকের তালে বর্ষবরণ
- Details
ঢাকা, ১৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : বাঙালির প্রাণের বৈশাখ, বরণে পুঁথি পাঠ, লালন সঙ্গীত, নৃত্য ও ঢাকের তালে বর্ষবরণ উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ একাডেমির আয়োজনে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে লোক সাংস্কৃতিক পরিবেশনা। জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বর্ষবরণের আলোচনায় প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষ বরণ
- Details
নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে বাংলা নববর্ষ বরণ
ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৪ (বাসস) : দশ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বরণ করে নেয়া হয়েছে ১৪৩১ বঙ্গাব্দকে। বাঙালির ইতিহাসে প্রথমবারের মতো সহস্র কণ্ঠের গানে বরণ করে নেয়া হয় বাংলা নতুন বছর।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয় , বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে ১৩ এপ্রিল স্থানীয় সময় শনিবার দুপুরে টাইমস স্কয়ারে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ আয়োজন। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের দুইদিন ব্যাপী আয়োজন শেষ হয় ১৪ এপ্রিল মধ্যরাতে জ্যাকসন হাইসের ডাইভারসিটি প¬াজায়। আন্তর্জাতিক পরিমন্ডলের এ আয়োজনে বাংলাদেশিদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারত, থাইল্যান্ড এবং নেপালের শিল্পী ও দর্শনার্থীরা । বাংলাদেশ থেকে মমতাজ বেগম এবং পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন পার্বতী দাস বাউল। একই ডিজাইনের পোশাকে সহস্র মানুষ মেতে উঠেছিলেন আনন্দ উৎসবে।
বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণের আহ্বায়ক সৈয়দ হাসান ইমাম মঙ্গল শুভযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনে বলেন, ‘টাইমস স্কয়ারে হাজার হাজার বাঙালির উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রা এবং সহস্র কন্ঠে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার যে ইতিহাস সৃষ্টি করেছে বাঙালি অভিবাসীরা তা অবিস্মরণীয়। এ আয়োজন দেখে পৃথিবীর নানান দেশের বাঙালিরা বর্ষবরণ উদযাপন করবেন সেই স্বপ্ন দেখছি। ’
শিল্পি মমতাজ বেগম রাত পৌনে দশটায় টাইমস স্কয়ারের মঞ্চে উঠে দর্শক দেখে অভিভূত হয়ে বলেন, ‘কনকনে শীতের মধ্যে হাজার দশেক মানুষ আমার গান শুনতে দাঁড়িয়ে আছে এটা আমার জন্য অসম্ভব সম্মানের।’
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, ইতিহাস সৃষ্টিকারী এই আয়োজন আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করবে।
আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার। তিনি মেয়র এরিক এডাম এর পক্ষ থেকে বলেন, বাঙালির সার্বজনীন উৎসবের বর্ণাঢ্য এই আয়োজন দেখে আমরা অভিভূত। সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিউ ইয়র্ক সিটিকে আমরা আরো প্রাণবন্ত এবং আনন্দমুখর করে গড়ে তুলবো। এ সময় অতিথি হিসেবে নিউইয়র্ক সিটির আরো কর্মকর্তা এবং বিভিন্ন দেশের এম্বাসেডররা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে, সহস্র কন্ঠে বিশ্ব বাঙালির ১৪৩১ বাংলা বর্ষবরণের প্রধান পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার বলেন, ‘বাংলাদেশের কল্যাণে বাঙালি সংস্কৃতির বিকাশে আইএফআইসি ব্যাংক সব সময় সঙ্গে আছে। আমেরিকার অভিবাসীরা টাইমস স্কয়ারে যে অভূতপূর্ব আয়োজন করেছেন, তার সাক্ষী এবং সম্পৃক্ত থাকতে পেরে আমরা গর্বিত।’
বিশেষ অতিথির বক্তব্যে গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহনেওয়াজ বলেন, আমেরিকায় বাংলাদেশিরা স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করতে পেরেছে। টাইম স্কয়ারের বিশাল এই আয়োজনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানাতে পেরেছি। আয়োজক সংগঠনের সভাপতি বিশ্বজিত সাহা বলেন,‘ গত বছর আমরা শত কন্ঠে নতুন বছরকে বরণ করেছিলাম, এবার হয়েছে সহস্র কন্ঠে। এ আনন্দ আয়োজন অব্যাহত থাকবে। গত তিন মাস ধরে মহিতোষ তালুকদার তাপসের নেতৃত্বে মহড়া হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শিল্পী এবং দর্শনার্থীরা অংশগ্রহণ করেছেন। আবহমান বাংলার ঐহিত্যবাহী সংস্কৃতি, নাচ গান ও যাত্রাপালা, কোন কিছুই বাদ ছিল না আমাদের আয়োজন।
- Additional Resources:
- Additional Resources:
- Agro-Ocean
- Asian News and Views
- Bangabandhu Development and Research Institute
- Bangladesh North American Journalists Network
- Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA)
- Coastal 19
- Delwar Jahid's Biography
- Diverse Edmonton
- Dr. Anwar Zahid
- Edmonton Oaths
- Mahinur Jahid Memorial Foundation (MJMF)
- Motherlanguage Day in Canada
- Samajkantha News
- Step to Humanity Bangladesh






